ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার রাস্তায় বিআরটিসির আরো ১০০ একতলা বাস চলাচল শুরু হচ্ছে মঙ্গলবার।
ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসগুলোর চলাচল উদ্বোধন করবেন।
রোববার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের সুবিধার্য় সিএনজিচালিত বাসগুলো কিনেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
নরডিক ডেভেলপমেন্ট ফান্ডের (এনডিএফ) আওতায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাসগুলো কেনা হয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোঃ মোজাম্মেল হক খান উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২০১৪ ঘ.
bdnews24