২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে দস্যু-বনরক্ষী গোলাগুলি

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 09:50 AM

Updated : 24 Aug 2022, 09:14 PM

বাগেরহাট, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রেঞ্জের পানিরঘাট নামক স্থানে গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বন্দুকের গুলির খোসা, কিছু হাড়ি-পাতিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, বনদস্যু সোহাগ বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল পানিরঘাট এলাকায় অভিযান চালায়। তিনি জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে বনরক্ষীরা অন্তত ৩৫ রাউন্ড এবং দস্যুদল ৮-১০ রাউন্ড গুলি করে। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের মধ্যে পালিয়ে যায়। বনদস্যু আলী বাহিনীর প্রধান মোহম্মদ আলী স