২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপির সংঘর্ষে আহত ১০

সিলেট নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার বিকালে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

সিলেট, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার বিকালে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কমপক্ষে দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ও জাতীয় ১১ দফা দাবি এবং হামলায় বিএনপির নেতা নিহতের ঘটনার প্রতিবাদে দুপুর ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ আহ্বান করে যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি কমরউদ্দিন চৌধুরী সমর্থক হিসেবে পরিচিতি (প্রয়াত বিএনপি নেতা সাইফুরপন্থী) অংশটি। সমাবেশকে ঘিরে বুধবার রাত থেকে ইলিয়াস আলীর সমর্থকদের সঙ্গে তাদের উত্তেজনা চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর আম্বরখানার দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি নেতা আবুল কাহের শামীম ও মহানগর বিএনপির আহ্বায়ক শাহরীয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে কমরপন্থীরা মিছিল করে কোর্ট পয়েন্টের দিকে অগ্রসর হয়। মিছিলটি জিন্দাবাজারের আলহামরা শপিং সিটির সামনে আসার পর ইলিয়াস আলীর অনুসারীরা বাধা দিলে শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। জিন্দাবাজার পয়েন্টে উভয় গ্র"পের নেতাকর্মীদের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। আতঙ্কে জিন্দাবাজার এলাকার দোকানপাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা। তারা জানান, অন্তত দুই রাউন্ড গুলি শব্দ শুনেছেন তারা। সংঘর্ষের এ সময় ছবি তুলতে গেলে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা দৈনিক প্রথম আলো পত্রিকার আলোকচিত্রী আনিস রহমানের ক্যামেরা ভাঙ্চুর করে। ছিনিয়ে নেয় স্থানীয় দৈনিক শ্যামল সিলেট পত্রিকার শাব্বীর আহমদ ফয়েজের ক্যামেরা। সংঘর্ষের এক পর্যায়ে কমর উদ্দিনপন্থীরা মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে অবস্থান নেয়। সেখানেও উভয় গ্র"পের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় গ্র"পকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২১ জনকে আটক করে পুলিশ। সিলেট কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, সংঘর্ষের সময় আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে সংঘর্ষ চলাকালে গুলি ছোড়ার বিষয়টি জানেন না বলে তিনি দাবি করেন। জেলা বিএনপি নেতা আবুল কাহের শামীম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "ইলিয়াসপন্থীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। তারা কোর্ট পয়েন্টে সমাবেশের মঞ্চ ভা্চংুর করেছে। ইলিয়াসপন্থী হিসেবে পরিচিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, "নব্য বিএনপি নেতারা দলের ভাবমূর্তি ক্ষুণ