ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক পুলিশ সদস্যকে আটকে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ।
বুধবার তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানাকে মারধরের কথিত অভিযোগে মঙ্গলবার ছাত্রলীগ কর্মীরা এএসআই সাইফুল ইসলামকে ক্যাম্পাসে দুঘণ্টা আটকে রাখে।
পুলিশ জানায়, মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে মাসুদ রানার সঙ্গে সাইফুলের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এএসআই সাইফুল তাকে মারধর করে বলে অভিযোগ করেন মাসুদ।
পরে জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী এএসআই সাইফুলকে ধরে নিয়ে ক্যাম্পাসে প্রক্টরের রুমে আটকে রাখে।
সাংবাদিকরা এই ঘটনাটি পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে যারা সাইফুলকে ধরে নিয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান।
অতিরিক্ত পুলিশ কমিশনার এব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানালে আইজিপি নুর মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মামলা করে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
বুধবার সকালে পুলিশ সদরদপ্তরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদ বলেন, "সন্ত্রাস, চাদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষাঙ্গণে সন্ত্রাস
bdnews24