২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে এক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে মঙ্গলবার রাতে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 12:11 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

মাদারীপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলা থেকে মঙ্গলবার রাতে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিটন মোড়ল (২৮) উপজেলার মোড়লকান্দি গ্রামের ছাত্তার মোড়লের ছেলে। শিবচর থানার ওসি মো. আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালামৃধা বাজারের একটি চায়ের দোকান থেকে রাত ১০টার দিকে লিটনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জেলার শিবচর, ভাঙ্গা ও কেরানীগঞ্জ থানায় হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৫ ঘ.