২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে নোয়াখালীর একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 01:29 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

নোয়াখালী, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে নোয়াখালীর একটি আদালতে। মঙ্গলবার জেলার ৩ নম্বর বিচার বিভাগীয় হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন বেগমগঞ্জ উপজেলার ছোট হোসেনপুর গ্রামের মোখলেছুর রহমান ওরফে খোকা। মামলায় আসামি একই গ্রামের মো. বেলালকে (৬০) রাজাকার বলে উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে। আদালত বাদীর আবেদনটি নিয়মিত মামলা হিসেবে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ১৮ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৭ নভেম্বর সকাল ৬টার দিকে আসামি বেলাল অন্তত ১৫০ জন সহযোগী নিয়ে বাদীর বাড়িতে স্থাপিত মুক্তিযোদ্ধা ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। ক্যাম্পের ২৬ মুক্তিযোদ্ধা পালিয়ে প্রণে বাঁচলেও রাজাকারদের গুলিতে প্রাণ হারান বাড়ির শহিদ উল্লা (১৯), মনোয়ারা (২১), নুরজাহান (২১) ও তার মেয়ে নাছিমা (৩)। এরপর আসামিরা বাড়ির ১৩টির বসতঘর জ্বালিয়ে দেয়। যাওয়ার সময় বাড়ির ছয়টি হালের গরু লুট করে নিয়ে যায়। বাদী মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি পাশের একটি ঝাড়ে লুকিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.