২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ফল দেরিতে 'দায়ী' শিক্ষকদের তালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে দেরিতে 'দায়ী' ২১ শিক্ষকের তালিকা করেছেন উপ-উপাচার্য। সুলাইমান নিলয় জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 04:13 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

সুলাইমান নিলয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফল প্রকাশে দেরিতে 'দায়ী' ২১ শিক্ষকের তালিকা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য। উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ পরীক্ষার ফল সংক্রান্ত তদারকি সেলেরও প্রধান। তালিকাভুক্ত নয়টি বিভাগের ২১ শিক্ষক সংশ্লিষ্ট বিভাগগুলোর পরীক্ষার উত্তরপত্র নিতে এবং সেগুলো জমা দিতে দেরি করেছেন। পরীক্ষার ফল দিতে দেরি হওয়ায় দর্শন বিভাগের শিক্ষার্থীরা গত ১০ এপ্রিল বিভাগে ভাংচুর করে। আইন বিভাগের শিক্ষার্থীরা ফল দেওয়ার দাবিতে বিভাগে ভাংচুর করে গত ১১ এপ্রিল। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গত ২৯ এপ্রিল উপ-উপাচার্যের সঙ্গে দেখা করে ফল দাবি করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর ফল প্রকাশ হওয়ার কথা। তালিকায় যেসব বিভাগের শিক্ষক রয়েছেন সেগুলো হলো