২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর চাপায় মা ও মেয়ের মৃত্যু

ঝড়ের সময় শনিবার রাতে ঘর চাপা পড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঠাকুরগাঁও, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের সময় শনিবার রাতে ঘর চাপা পড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন- উপজেলার তেগাছিয়া গ্রামের দিনমজুর নূরুন্নবীর স্ত্রী খোদেজা বেগম (২৮) ও তার দেড় বছরের শিশু কন্যা মিনা। বালিয়াডাঙ্গী থানার ওসি গোলাম সারোয়ার ভূঁইয়া জানান, উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় ও ইউএনও মনিরুজ্জামান রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের সময় বাড়ির পাশের একটি গাছ উপড়ে নূরুন্নবীর বাঁশের তৈরি ঘরের ওপর পড়লে গাছসহ ঘরের নিচে চাপা পড়ে মা ও মেয়ে মারা যায়। উপজেলা পরিষদ থেকে নূরুন্নবীকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪১ ঘ.