২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকায় শনিবার সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 03:37 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

ঝালকাঠি, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঝালকাঠি মহাসড়কে নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকায় শনিবার সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শোভন সাহা (৩১), তার বন্ধু বিদ্যুৎ কুণ্ডু (২৯) ও মোটরসাইকেল চালক সুমন (২৮)। প্রত্যক্ষদর্শীর বরতি দিয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট উত্তম কুমার পাল বলেন, ঝালকাঠি থেকে একটি ভাড়া মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন শোভন ও তার বন্ধু বিদ্যুৎ। সকাল সাড়ে ১০টার দিকে আমিরাবাদ এলাকায় বিপরীতমুখি একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে শোভন ও মোটরসাইকেল চালক সুমন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বিদ্যুৎ। বিদ্যুৎ-এর বাড়ি ঝালকাঠি শহরের কাঠপট্টি, সুমনের বাড়ি শহরতলীর আগরবাড়ি গ্রাম। এছাড়া সিঙ্গাপুর প্রবাসী শোভনের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। বাস চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.