চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় শনিবার যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। হতাহতদের চারজন একই পরিবারের সদস্য।
নিহতরা হচ্ছে- লাকি আক্তার (২৭) ও আব্দুল জব্বার (২৬)। জব্বার অটোরিকশাটির চালক।
আহতরা হচ্ছে- লাকির মা কুলসুমা আক্তার (৫০) এবং দুই ছেলে হাসান আলী (৪) ও হান্নান আলী (২)।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মনসারটেক এলাকার সালেহ নূর কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি ইমতিয়াজ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এতে ঘটনস্থলে লাকি মারা যান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার চালক জব্বারের মৃত্যু হয়।"
ওসি জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। বাসটির চালক পালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৪১৪ ঘ.
bdnews24