২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ইটালির নাগরিকসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইটালির এক নাগরিকসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 03:59 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

হবিগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইটালির এক নাগরিকসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত চারজন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিশুসহ চারজনকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে এর যাত্রী ইটালির ওই নাগরিক মারা যান বলে স্থানীয় সাংবাদিক ও পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ইটালির নাগরিক ফ্রান্সিসকো মারিয়া (৪০), মাধবপুরের রসুলপুর গ্রামের আমির আলীর মেয়ে পান্না বেগম (৭), ছেলে কালা মিয়া (৫) ও ব্রাহ্মণবাড়িয়ার হাজীপুর গ্রামের হাছন আলীর মেয়ে খাদিজা বেগম (৭)। আহতরা হলেন- আমির আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৩৭), প্রাইভেটকারের যাত্রী ইটালির আরেক নাগরিক ম্যানুয়ালা (৩০), ঢাকার অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশনের প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো. সাইদুল হক ফকির (৪৫) ও গাড়িচালক মিজান মিয়া (৩৫)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান। মাধবপুরের স্থানীয় সাংবাদিকরা জানান, প্রাইভেটকারটি হবিগঞ্জের চুনারুঘাট থেকে ঢাকা যাচ্ছিল। রেজিয়া খাতুন তার ছেলে-মেয়েকে নিয়ে বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা যায়। মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ চালায়। নিহতদের লাশ থানার তেলিপাড়া পুলিশ ফাঁড়িতে রয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.