২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি সমর্থক শ্রমিকদের বদলি ছাঁটাইয়ে ব্যস্ত সরকার'

সরকার ট্রেড ইউনিয়ন দখল এবং বিরোধীদল সমর্থক শ্রমিকদের বদলি ও ছাঁটাইয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ট্রেড ইউনিয়ন দখল এবং বিরোধীদল সমর্থক শ্রমিকদের বদলি ও ছাঁটাইয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। মে দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই অভিযোগ বিএনপি চেয়ারপার্সন খালেদা। সরকারের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রমিকসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান তিনি। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হয়ে আসছে। বিবৃতিতে খালেদা বলেন, "শ্রমিক সমস্যার দিকে নজর না দিয়ে ট্রেড ইউনিয়ন দখল, বিরোধী দলের সমর্থকদের হয়রানিমূলক বদলি ও চাকরিচ্যুত করায় ব্যস্ত সরকার।" উৎপাদনে উৎসাহী না হয়ে বাণিজ্যে উৎসাহী এই সরকার দেশীয় শিল্পকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি। খালেদার মতে, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার অন্যের বিরুদ্ধে দোষ চাপানোর অপকৌশল ও মিথ্যাচার করছে। সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়ানের দাবিতে শ্রমজীবীদের ন্যায়সঙ্গত আন্দোলনে বিএনপি পাশে থাকবে বলেও জানান তিনি। মে দিবসে শ্রমিক ও কর্মজীবীদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া তার বিবৃতিতে দাবি করেন, সরকারি দলের টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে শত শত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা শ্রমের ন্যায্যমূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে আন্দোলন নামে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের ওপর গুলি চালায়। এতে ১০ শ্রমিক নিহত হন। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে জনগণের প্রবল চাপের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা নির্ধারণ করতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২৮ ঘ.