২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্ব বাজুকা গ্রামে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 09:01 PM

হবিগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্ব বাজুকা গ্রামে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তির নাম রইছ মিয়া (৩৫)। তিনি পূর্ব বাজুকা গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে হাশিম মিয়া (৩৫), ছিদ্দিক মিয়া (৫০), কালা মিয়া (৩৬), সমন মিয়া (৪৮), সফর আলী (২৭), নুর জাহান (৩৫) ও হাজেরা বেগমসহ (৩০) অন্তত ২৫ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পূর্ব বাজুকা গ্রামের মফিজ মিয়া ও পশ্চিম বাজুকা গ্রামের গনি মিয়ার মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ৪/৫ মাস আগে গনির লোকজন মফিজের এলাকায় হামলা ও লুটপাট করে। ওই ঘটনায় মফিজ মিয়া বাদী হয়ে গনি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ গত বুধবার গনি মিয়াকে গ্রেপ্তার করে। এরপরই আবার জামিনে বের হয়ে আসে। বানিয়াচং থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, এর জের ধরে গনি মিয়ার পক্ষের ৩০/৪০ জন লোক শুক্রবার দুপুর ১২টার দিকে মফিজের পক্ষের লোকদের বাড়িতে হামলা চালায়। তিনি বলেন, গনি মিয়ার বিরুদ্ধে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হত্যাসহ হবিগঞ্জের আদালত ও থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় আরেকটি মামলা দায়রের প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.