ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন যুগ্ম-সচিব, ১২ উপসচিব ও দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
তাদের মধ্যে একজন উপসচিবকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়।
অর্থ বিভাগের যুগ্ম-সচিব বিজয় ভট্টাচার্যকে সুইজারল্যাণ্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য শাখার ইকোনমিক মিনিস্টার নিয়োগ করা হয়েছে।
উপসচিবদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ফরিদা জাহানকে কৃষি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার দেবকে বাণিজ্য, পদায়নের জন্য ন্যস্ত পারভীন আকতারকে ভূমি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক সেলিম রেজাকে প্রতিরক্ষা এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ফেরদৌস আলমকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়।
এছাড়া ওএসডি মিয়া আব্দুল্লাহ মামুনকে অর্থ বিভাগে, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি মো.শামসুজ্জামানকে সেতু বিভাগের উপসচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, বিমানের আতাউর রহমানকে খাদ্য বিভাগে, ওএসডি ফিরোজ খান্নুনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ওএসডি শাহাদাৎ হোসেন মজুমদারকে বস্ত্র ও পাট এবং ধর্ম মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন আব্দুল মজিদ শাহ আকন্দকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব হুমায়ুন কবিরকে ওএসডি করা হয়।
এদিকে নীলফামারীর জলঢাকার ইউএনও শহিদুল ইসলাম ভুঁইয়াকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হোসেন জলঢাকার নতুন ইউএনও হিসেবে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০১৯ ঘ.
bdnews24