কুষ্টিয়া/সাতক্ষীরা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ইডেন কলেজ ছাত্রী খদিজা ইসলাম শিল্পীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার কথিত প্রেমিককে পুলিশ গ্রেপ্তার করেছে।
জাহিদুর রহমান জাহিদ ওরফে শুভ (৩৫) নামের ওই যুবক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের আওরঙ্গজেবের ছেলে।
শিল্পীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভর বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দৌলতপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুপুরে তাকে সাতক্ষীরা পাঠানো হয়েছে বলে ওসি জানান।
গত শনিবার (২৪ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়ার গোছমারা গ্রামে নিজ বাড়িতে শিল্পী আত্মহত্যা করেন।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, শুভকে সাতক্ষীরার কলারোয়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলারোয়া থানার ওসি মো. এনামুল হক জানান, শুভ জিজ্ঞাসাবাদে শিল্পীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। তবে ইডেন কলেজের সামনে থেকে শিল্পীকে অপহরণ করার ঘটনাটি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
ওসি জানান, শনিবার দুপুরে শিল্পী নিজের ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় শিল্পীর মামা রবিউল ইসলাম কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, আত্মহত্যার আগে শিল্পীর লেখা একটি চিরকুটে বলা হয়েছে, "আমার পরিণতির জন্য জাহিদুল ইসলাম জাহিদ ওরফে শুভ দায়ী। সমাজ যেন তাকে ক্ষমা না করে। আইন যেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এই চিঠি আমার মৃত্যুর পর পুলিশের হাতে পৌঁছে দেবেন।"
তিনি আরো জানান, জাহিদুল ইসলাম শুভ মোবাইল ফোনে সে শিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের
bdnews24