২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হরতালে অচল বেনাপোল

ভারতে হরতালের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 08:35 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে হরতালের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পণ্য আসা-যাওয়া বন্ধ রয়েছে অন্য স্থলবন্দরগুলোতেও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম ফ্রন্টসহ ১৩টি রাজনৈতিক দল ভারতজুড়ে এ হরতালের ডাক দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, হরতালের কারণে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকায় সীমান্তের উভয় পাশে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী সাংবাদিকদের বলেন, শ্রমিকরা কাজে যোগ দেয়নি। ফলে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ভারতে এবং পেট্রাপোল দিয়ে বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক সকাল থেকে আসা-যাওয়া করেনি বলে জানান তিনি। একদিনের এ ধর্মঘটের পর বুধবার থেকে আমদানি-রপ্তানি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন বেনাপোল কাস্টমসের তত্ত্বাবধায়ক (সুপার) আশরাফ উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আখাউড়া স্থলবন্দরেও সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রপ্তানিমুখী বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে সেখানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৪২০ ঘ.