২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসেবা চুক্তি হচ্ছে সার্ক সম্মেলনে

পরিসেবা খাতে কর্মরতদের দক্ষিণ এশিয়ার সব দেশে কাজ করার সুযোগ রাখার বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি মিলেছে। থিম্পুতে ষোড়শ সার্ক সম্মেলনেই হতে যাচ্ছে পরিসেবা বাণিজ্য চুক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 07:57 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

কামরান রেজা চৌধুরী থিম্পু থেকে থিম্পু, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিসেবা খাতে কর্মরতদের দক্ষিণ এশিয়ার সব দেশে কাজ করার সুযোগ রাখার বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি মিলেছে। থিম্পুতে ষোড়শ সার্ক সম্মেলনেই হতে যাচ্ছে পরিসেবা বাণিজ্য চুক্তি। এ চুক্তি হলে সদস্য যে কোনো দেশের পেশাজীবীরা অন্য সদস্য দেশে কাজ করতে পারবেন। তবে বিভিনে্নে ত্র বিদেশিদের নিয়োগ দিতে দেশগুলোকে আগে এর ত্রেগুলো নিয়ে একমত হতে হবে। ২৮ ও ২৯ এপ্রিল থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে অংশ নিচ্ছেন জোটভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ চুক্তি প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই সার্কভুক্ত সবগুলো দেশের শিা প্রতিষ্ঠানগুলোতে একই ধরনের পাঠ্যক্রম চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এর ফলে আট সদস্য দেশের প্রতিটিই পরিসেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সক্ষম হবে। গত রোববার সার্ক স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। ওই বৈঠকে উপস্থিত সম্মেলনের এক কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিবরা এ প্রস্তাব গ্রহণ করেন। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তিতে (সাফটা) পরিসেবা বিষয়টি অর্