২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ফেরি চলাচল বন্ধ

ঝড়ো হাওয়ার কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 04:27 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ো হাওয়ার কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে বাংলদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠলে ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠে। বিপদ এড়াতে মাওয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ও শরীয়তপুরের মঙ্গলমাঝি নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাত সাড়ে ৯টাও ফেরি চলাচল শুরু হয়নি। বিআইডব্লিউটিসি কর্মকর্তা আরোও বলেন, ফেরিগুলোকে ঘাটে নোঙর করে রাখা হয়েছে। রো রো ফেরি তিনটি গাড়ি ও যাত্রীবোঝাই অবস্থায় ঘাটে আছে। ঝড়ো হাওয়া কেটে গেলে প্রথমে রো রো ফেরিগুলো চালুর মাধ্যমে রাতেই ফেরি চালুর ব্যবস্থা করা হবে। পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে অন্যান্য ফেরিগুলোও চালু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ফেরি পারাপার বন্ধ থাকায় ঘাটে যানবাহন আটক পড়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২২ ঘ.