২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলালের সভায় হামলা: আরেক আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলা মামলায় আরো একজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে নেওযা হয়েছে। এ নিয়ে এ মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

বাগেরহাট, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলা মামলায় আরো একজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে নেওযা হয়েছে। এ নিয়ে এ মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হলো। ২০০১ সালে বাগেরহাটে শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা বিস্ফোরণে নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। আটক নিজাম উদ্দিন (৪৮) ওই মামলার এজাহারভুক্ত আসামি। রোববার তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলার বিচারিক হাকিম-১ মো. নূর নবীর আদালতে সাতদিন হেফাজতে নেওয়ার অনুমতি চায় পুলিশ। আদালত একদিনের অনুমতি দেয়। গত ১৯ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের সোনা মিঞার ছেলে। নিজাম এখন বাগেরহাট কারাগারে আটক রয়েছেন। এর আগে গত ৭ এপ্রিল কারাগারে আটক হুজি নেতা মুফতি আব্দুল হান্নানকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুনর্তদন্তাধীন এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার দেখানো হলো। নিজাম ও হান্নান ছাড়া অপর পাঁচজন হলেন জেএমবি সদস্য। তারা বিভিন্ন মামলায় এখন বাগেরহাট কারাগারে আছেন। এ বছরের ৩১ জানুয়ারি থেকে মামলাটি পুনর্তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জোট সরকারের সময় বিচার বিভাগীয় তদন্তে মামলাটির চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছিল। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আবার তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি'র বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক হরিপদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আটক নিজাম উদ্দিনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য বলে সন্দেহ করছি। "তা ছাড়া তিনি চাঞ্চল্যকর এই বোমা হামলা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তাই তাকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।" রিমান্ডে তাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, কোটালিপাড়াসহ দেশে সংঘটিত বড় বড় প্রায় সব বোমা হামলার ঘটনায় হুজির সম্পৃক্ততার তথ্য মিলছে। এই হামলায়ও এই সংগঠনটির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাই সংগঠনটির প্রধান মুফতি আব্দুল হান্নানকে এই মামলায় আটক দেখানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল বাগেরহাট বিচারিক হাকিম-১ এর আদালতে মুফতি হান্নানের রিমান্ড আবেদনের শুনানির কথা রয়েছে। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল