২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মে থেকে ধর্মঘটের হুমকি পাম্প-লরি ঐক্য পরিষদের

আট দফা দাবিতে আগামী ৯ মে থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরী শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 08:52 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দফা দাবিতে আগামী ৯ মে থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরী শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্যাংকলরি ঔনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল ধর্মঘটের এ কর্মসূচি ঘোষণা করেন। ট্যাংকলরি ঔনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সাজ্জাদুল বলেন, "আট দফা বাস্তবায়ন না হলে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি শ্রমিক ঐক্য পরিষদ আগামী ৯ মে (রোববার) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকাল সারাদেশে বিমানে জ্বালানি তেল পরিবহনসহ সব ধরণের জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখবে।'' গত ১৪ মার্চ ট্যাংকলরি ও পেট্রোল পাম্প ঔনার্স অ্যাসোসিয়েশন সারাদেশে ছয় ঘণ্টার প্রতীকি ধর্মঘট পালন করে। আট দফা দাবি ইতিমধ্যে সরকারের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি। অ্যাসোসিয়েশনের আট দফা দাবি হলো