২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

গাজীপুরের টঙ্গীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 06:39 PM

Updated : 24 Aug 2022, 08:48 PM

গাজীপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন দুজন। আধিপত্য বিস্তার নিয়ে রোববার দুপুরে টঙ্গীর পূর্ব আরিচপুরের একটি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম- মো. কাওসার (৩০)। আহত জালাল উদ্দিনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইলিয়াস আহমেদকে (২৬) টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা সবাই এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজ বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা। তিনি সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছিনতাইকারী কাওসার ও শিপু গ্র"পের মধ্যে শনিবার বিকালে আরিচপুর এলাকায় মারামারি হয়। এর জেরে রোববার দুপুর সাড়ে ৩টার দিকে শিপুসহ ৮/১০ জন রুবেলের বস্তি এলাকায় কাওসার ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। তারা কাওসার কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই কাওসার মারা যান। ওসি জানান, কাওসার ও শিপুর বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে। কাওসার একটি মামলায় পাঁচ বছর সাজা শেষে সম্প্রতি ছাড়া পায়। আহত ইলিয়াসকে টঙ্গী হাসপাতালে প্রাাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫১ ঘ.