২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে বাধায় পানি বিদ্যুতের আন্দোলন: দীপু মনি

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ও ভিন্ন দিকে দৃষ্টি ফিরিয়ে নিতে পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 05:19 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ও ভিন্ন দিকে দৃষ্টি ফিরিয়ে নিতে পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকার পানি, বিদ্যুৎ ও গ্যাসের এই সংকট সৃষ্টি করেছে। শনিবার জাতীয় জাদুঘরে নলিনীকান্তি ভট্টশালী গ্যালারীতে 'বীরাঙ্গনাদের কান্না ও ন্যায়বিচার শীর্ষক' তথ্যচিত্রের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরাষ্ট্রমন্ত্রী বলেন, ''১৯৭০ সালেও কেউ কেউ বলেছিলেন, ভোটের আগে ভাত চাই। এখনো একই ব্যাপার ঘটছে। বাঙালি তখনো ভুল করেনি, এখনো ভুল করবে না।" নির্বাচনে জয়ী করে দেশের মানুষ সরকারকে যুদ্ধাপরাধের বিচারের সুযোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ''যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করা হবে। এটি আওয়ামী লীগের নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গীকার।'' সরকারের অনেক সমস্যা ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, পানি, বিদুৎ ও গ্যাসের সঙ্কট রয়েছে। এ সঙ্কট সমাধানের চেষ্টা চলছে। বীরাঙ্গণা নারীদের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র তাদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছিলো। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তখন রাষ্ট্রকে বদলে ফেলা হয়। সংসদ সদস্য ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ''স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাস বি