চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদগঞ্জ উপজেলার বর্ডারবাজার এলাকায় শনিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংর্ঘষে এক শিক্ষা কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহত আতাউর রহমান (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তার বাড়ি চাঁদপুর শহরে।
আহত টেম্পু ও অটোরিকশাযাত্রী স্বপন (২৫), প্রবীর মজুমদার (২৮), জসিম (৩০), সুমন (৩০), সফিকুর রহমান (৩৫) ও টেম্পু সহকারী টিটুকে (১৮) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বিকাল ৩টার দিকে রায়পুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি টেম্পুর ধাক্কা লাগলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে আতাউর রহমানের মৃত্যু হয়।
ঘটনার পরপরই অটোরিকশা ও টেম্পু চালক পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.
bdnews24