২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের বলীখেলা ঘিরে বসছে তিনদিনের মেলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা ঘিরে নগরীতে তিনদিনের বৈশাখী মেলা শনিবার শুরু হচ্ছে। পরদিন লালদীঘি ময়দানে হবে বলীখেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 04:01 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা ঘিরে নগরীতে তিনদিনের বৈশাখী মেলা শনিবার শুরু হচ্ছে। পরদিন লালদীঘি ময়দানে হবে বলীখেলা। শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের ১০০ জন কুস্তিবিদ প্রতিযোগিতায় নাম লিখিয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ১৯০৯ সালে শুরু হওয়া আব্দুল জব্বারের বলী খেলার এবার ১০১ তম আয়োজন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার সূচনা করেন। এরপর থেকে প্রতিবছর ১২ বৈশাখ এ কুস্তি প্রতিযোগিতা হয়ে আসছে। ধীরে ধীরে এই খেলা ও মেলা চট্টগ্রাম অঞ্চলের প্রাণের মেলায় রূপ নিয়েছে। ঐতিহ্যবাহী এ মেলার জন্য প্রতিবছরই মুখিয়ে থাকে চট্টগ্রামবাসী। নগরীর লালদীঘি ময়দানের আশেপাশের দুই কিলোমিটার এলাকা জুড়ে এ মেলার আয়োজন চলছে। শুক্রবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা লালদীঘি ময়দান এলাকায় দোকান খুলে বসেছে। আসবাব, নানা প্রকার খাবার, হাতপাখা, শিশুদের খেলনা গৃহস্থালীর পণ্য, ঘর সাজানোর নানান সামগ্রী, পাটি, তলই, মোড়া, মাদুর, হাড়ি পাতিল, মেয়েদের অলঙ্কার, শিশুদের খেলনাসহ বাহারি সব পসরা সাজিয়েছে তারা। শুক্রবার বিকালে ময়দান এলাকা ঘুরে দেখা গেছে, বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে দোকানিরা তাদের পণ্যের পসরা সাজাতে ব্যস্ত। কেউ হস্তশিল্পজাত সামগ্রীতে রং করছেন, কেউবা শিশুদের খেলনা তৈরি করছেন। আবার কেউ কেউ ঝাড়