২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের জিরানী বাজার সংলগ্ন শিবরামপুরে টুংহাই সোয়েটার কারখানায় শুক্রবার আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 09:52 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের জিরানী বাজার সংলগ্ন শিবরামপুরে টুংহাই সোয়েটার কারখানায় শুক্রবার আগুন লেগেছে। সকাল সাড়ে ৬টার দিকে লাগা এ আগুন সাড়ে ১০টা পর্যন্ত জ্বলছিলো। গাজীপুর, সাভার ইপিজেড ও ঢাকার মিরপুর দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আগুনে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। কারখানার মহাব্যবস্থাপক মহিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতের পালার কাজ শেষে শ্রমিকরা কারখানা থেকে চলে যাওয়ার পরপরই ছয়তলা ভবনের নিচ তলার কেমিক্যাল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মেঝের ইয়ার্ন গোডাউনে ছড়িয়ে পড়ে। গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, এখনো আগুনের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। আগুন লাগার পর উৎসুক জনতা কারখানা সংলগ্ন কালিয়াকৈর-নবীনগর সড়কে ভিড় জমায় সেখানে যান চলাচলে বিঘ