২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ৪৫ লাখ টাকা নিয়ে উধাও গ্রুপ ফোর কর্মী

এইচএসবিসি ব্যাংকের প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে সিকিউরিটি সার্ভিস কোম্পানি গ্রুপ ফোর এস-এর গাড়ি চালক ফরিদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 06:20 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এইচএসবিসি ব্যাংকের প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে সিকিউরিটি সার্ভিস কোম্পানি গ্রুপ ফোর এস-এর গাড়ি চালক ফরিদ আলী। মতিঝিল থানার উপপরিদর্শক আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে এইচএসবিসি ব্যাংক মতিঝিল শাখা বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা তুলে। এইচএসবিসি'র নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গ্রুপ ফোর এস-এর কর্মীরা তাদের গাড়িতে করে এই অর্থ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে নিয়ে যায়। তিনি জানান, গাড়ি মতিঝিল শাখা কার্যালয়ে পৌছার পর টাকাভর্তি ট্রাংকগুলো গ্রুপ ফোর এর কর্মচারীরা ব্যাংকের ভেতরে নিয়ে যেতে থাকে। এই ফাঁকে গাড়িতে থাকা একটি ট্রাংক খুলে চালক ফরিদ আলী প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে সিকিউরিটি সার্ভিস কোম্পানীর পোষাক ফেলে চম্পট দেয়। গ্রুপ ফোর এর সহকারি ব্যবস্থাপক (প্রশাসন) চৌধুরি শাদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তুলে এইচএসবিসি'র মতিঝিল কার্যালয়ে আসার পর সুযোগ বুঝে গাড়িচালক ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। তিনি জানান, ইতিমধ্যে চালকের গ্রামের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজা হয়েছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় রাতে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/০০১৪ ঘ.