পটুয়াখালী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে এক সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে শহরের শেরে বাংলা রোডে ধর্ষণের ওই ঘটনা ঘটে বলে 'ধর্ষিত' নারী পুলিশকে জানিয়েছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকা থেকে সঞ্জয় কুমার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
ওই নারী সদর থানায় সাংবাদিকদের জানান, বৈশাখী মেলা থেকে রিকশায় করে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক শেরে বাংলা পাঠাগার ও বালিকা বিদ্যালয়ের কাছে তার গতিরোধ করে।
ওই নারী বলেন, যুবকরা মুখ বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী সদর থানায় একটি মামলা করেছেন বলে থানার ওসি নরেশচন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
(বুধবার ভুলক্রমে ঘটনাস্থল শেরে বাংলা রোডের অফিসার্স ক্লাব লেখা হয়েছিল)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24