নাটোর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে করতে চাপ দেওয়ায় প্রেমিকের হাতে এক তরুণী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর থেকে ওই প্রেমিক ও তার স্বজনরা পলাতক রয়েছে।
নিহত ঝর্ণা খাতুনের (১৮) বাড়ি বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামে।
এ ঘটনায় ঝর্ণার ভাই আইয়ুব আলী প্রেমিক মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।
থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনার পরপরই আসামিরা আত্মগোপন করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়, ঝর্ণার সঙ্গে লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের প্রেমের সম্পর্ক দীর্ঘ দিনের। সম্পর্কের বিষয়টি উভয় পরিবারও জানতো। স
bdnews24