২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাতি, আহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 03:38 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের মারধরে জাপান প্রবাসী শফিকুলের মা আলিমুনন্নেছা (৮৫) আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা ওই বাড়ি থেকে স্বর্ণ ও রূপার অলঙ্কার, মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে যায়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ৩টার দিকে ৪০/৫০ জন ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। বাড়ির লোকজনকে অস্ত্র দেখিয়ে আলমারি ভেঙে তারা ২৭ ভরি স্বর্ণ ও ছয়শ' ৩৮ ভরি রূপার অলংকার, চারটি মোবাইল ফোন সেট ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। বাধা দিলে তারা শফিকুলের বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করে। ওই বাড়ির ছেলে শফিকুলরা পাঁচভাই জাপান থাকেন। কিছুদিন আগে শফিকুল দেশে আসেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো মামলা হয়নি। কেউ ধরা পড়েনি। ডাকাতদের মধ্যে বোরখাপরা দু'জন ছিল। তারা মহিলা বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.