২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার দুইটি গ্রামে বুধবার দু'দলের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 01:36 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

নাটোর, এপ্রিল ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার দুইটি গ্রামে বুধবার দু'দলের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। অহত হাসান আলী, কাশেম আলী, আজিজুল শাহ, আক্তার হোসেন, সামছুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, মাসুদ করিম, কালাম, কাওসার হোসেন, কুতুব উদ্দিন, খাতেমুন বেওয়া, মনির উদ্দিন, কাশেম আলী ও কামরুজ্জামানকে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিগরিলা ও মহারাজপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় ব্রিগলিয়া গ্রামের ১৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানান গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহারাজপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাস মঙ্গলবার বিকালে পাশের গ্রাম ব্রিগরিলা গেলে প্রতিপ কাশেম আলী তাকে লাঞ্ছিত করেন এবং তার মোটরসাইকেল ভাংচুর করেন। এ খবর তার গ্রামে পৌঁছলে গ্রামের লোকজন বুধবার ব্রিগরিলা গ্রামে হামলা চালালে সংঘর্ষ বাধে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১৫ ঘ.