২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে দুজনের মৃত্যু

মৌলভীবাজার এবং খাগড়াছড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে ঝড়ে ঘরচাপা পড়ে মারা গেছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 09:27 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার এবং খাগড়াছড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে ঝড়ে ঘরচাপা পড়ে মারা গেছে আরো একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি জানায়, শ্রীমঙ্গলে রাত ৮টার দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। তখন ঘর থেকে বাইরে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই আইনুল মিয়া (১৪) নামের এক কিশোর মারা যায়। আইনুল রং মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতো। সে স্থানীয় কালাপুর ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে দেড় ঘণ্টা স্থায়ী ঝড়ে দীঘিনালা উপজেলার মেরং ইউনিয়নের রশিদনগর এলাকার মো. এসহাক মোল্লা (৬০) ঘরচাপা পড়ে মারা যান। গুলছড়ি এলাকার দয়াল রঞ্জন চাকমা (৩৫) নামে একজন বজ্রপাতে মারা যান বলে স্থানীয়রা জানায়। দমকা হাওয়ায় বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীঘিনালার ইউএনও মো. মনিরুজ্জামান মিয়াকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৫২৩ ঘ.