২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন

চার সদস্য নিয়োগ দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

খাগড়াছড়ি, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সদস্য নিয়োগ দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। মঙ্গলবার এক সরকারি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। একই সঙ্গে আগে গঠিত জেলা পরিষদ (চেয়ারম্যান ছাড়া) বাতিল করা হয়। সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর আন্দোলনের মুখে গত ২৮ মার্চ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কার্বারীসহ বিএনপি-জামাত জোট সরকারের নিয়োগ দেওয়া পরিষদের চার সদস্য পদত্যাগ করেন। নবনিযুক্ত সদস্যরা হলেন- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইথো অং মারমা, সিনিয়র সহ-সভাপতি বীর কিশোর চাকমা ও যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মিয়া। চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত এই চার সদস্যের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ। খাগড়াছড়ির ব্যবসায়ী অনুপম ত্রিপুরা হত্যা মামলায় ২০০৮ সালের ৩১ অক্টোবর খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মনিন্দ্রলাল ত্রিপুরাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৪ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর রাঙামাটি ও বান্দরবানে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হলেও খাগড়াছড়িতে করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.