২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে হামলা-ভাংচুর, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

হাজিরা বোনাস বৃদ্ধি ও ঐচ্ছিক ছুটির দাবিতে সোমবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাংচুর করেছে শ্রমিকরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 12:16 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাজিরা বোনাস বৃদ্ধি ও ঐচ্ছিক ছুটির দাবিতে সোমবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাংচুর করেছে শ্রমিকরা। রপ্তানিমুখী পোশাক প্রতিষ্ঠান এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিুব্ধ শ্রমিকরা পুলিশ ক্যাম্পেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা প্রায় চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ভাংচুর করে ১০টি যানবাহন। পুড়িয়ে দেয় দুটি মটরসাইকেল। হামলা-ভাংচুরের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ২০ পুলিশ, সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৬ শ্রমিককে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস শেল এবং ১৭১ রাউন্ড শর্টগানের ও ১২ রাউন্ড রাইফেলের ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি পরিকল্পিত। শ্রমিকদের বিুদ্ধ করে তোলার পেছনে কারো উস্কানি থাকতে পারে। প্রত্যদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি ও ঐচ্ছিক ছুটির দাবিতে কাজে যোগ না দিয়ে বিােভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানায় হামলা চালায়। কারখানার ১২ তলা ভবনের বিভিন্ন ফোরে গিয়ে বিুদ্ধ শ্রমিকরা কম্পিউটার, মেশিন, আসবাবপত্র, কোজ সার্কিট (সিসি) ক্যামেরা, জানালার কাচ ভাংচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে। স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ এসে লাঠিচার্জ করলে শ্রমিকরা আরো বিুদ্ধ হয়ে ওঠে। এ সময় তারা পুলিশ ক্যাম্পেও হামলা চালায় এবং ভাংচুর করে। ইটপাটকেল ছোড়ে। এছাড়া এক পুলিশ ও একজন সাংবাদিকের মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে ১০টি বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার। এ সময় ক্যাম্পের পুলিশ সদস্যরা পালিয়ে যায়। সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, শ্রমিকদের বিােভের এক পর্যায়ে বহিরাগত কিছু সন্ত্রাসী কারখানায় ঢুকে লটপাট চালায়। পরে রূপগঞ্জ, সোনারগাঁও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ আরো ব্যাপক আকার ধারণ করে। এ সময় শ্রমিকরা পুলিশের প্রতি বৃষ্টির মতো ইটপাটকেল নিপে করে। পুলিশ কাঁদানে গ্যাস, শর্টগান ও রাইফেলের ফাঁকা গুলি ছোড়ে। পুরো এলাকা েেরণত্র পরিণত হয়। সংঘর্ষে সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী, এসআই অরূপ তরফদার, আসাদুল্লাহ, রেজাউল, কাঁচপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আবুল হোসেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজহারুল করিম, কনস্টেবল অজয়, আসাদ, আজিজ, নুরুল ইসলাম, আমির, সিদ্দিক, খোরশেদ, কবির, সুজন, আমিনুল, বনি আমিন, জাহাঙ্গীর, আলামিনসহ ২০ পুলিশ সদস্য আহত হন। এছাড়া কারখানর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নজরুল ইসলাম, ব্যবস্থাপক লিয়াকত, সংবাদকর্মী আহসান হাবীব, শ্রমিক সুমন, রোজিনা, রিনা, হৃদয়, শ্যামলী, সাগর, নুরী, তাহমিনা, আসমাসহ পথচারী, শ্রমিক, কর্মকর্তা, সাংবাদিক মিলিয়ে আরো ২০ জন আহত হন। বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এলে ঢাকা-সিলেট সড়কে যানবাহন চলাচল আবার শুরু হয়। চারঘণ্টার অবরোধে কয়েকশ' যানবাহন আটকা পড়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। কারখানা কর্তৃপ জানায়, শতভাগ উপস্থিতির কারণে শ্রমিকরা মাসে একশ' টাকা হাজিরা বোনাস পায়। তারা এই হাজিরা বোনাস দুইশ' টাকা করার দাবি জানায়। রোববার বিকালে হাজিরা বোনাস বৃদ্ধি ও ঐচ্ছিক ছুটির দাবি নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের বৈঠকও হয়। বিষয়টি কর্তৃপরে সঙ্গে আলোচনা করে নিস্পত্তি করা হবে বলে বৈঠকে কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্ত করেন। এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) নাজমুল হক খান সাংবাদিকদের বলেন, "ঘটনাটি ষড়যন্ত্রমূলক। প্রতি মাসের ৫ তারিখ বেতন দেওয়া হয়। হাজিরা বোনাস বৃদ্ধির দাবি নিয়েও আলোচনা চলছিল। "স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এই ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। কারণ শ্রমিক বিােভের সময় বহিরাগত সন্ত্রাসীরা কারখানার ভেতর ঢুকেছে।" কম্পিউটার ও তৈরি পোশাক লুট এবং হামলা ও ভাংচুরে অন্তত দুই কোটি টাকার তি হয়েছে বলে তিনি দাবি করেন। কারখানা কর্তৃপ এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বাদি হয়ে গ্রেপ্তার করা ১৬ শ্রমিসহ অজ্ঞাত ৪/৫ হাজার শ্রমিকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা করেছেন। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন বলেন, "এই ঘটনার পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা তা আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪২ ঘ.