২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজে সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে সোমবার দুপুরে দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে জাহাজ চলাচলে সমস্যা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 11:54 AM

Updated : 24 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে সোমবার দুপুরে দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে জাহাজ চলাচলে সমস্যা হয়নি। দুপুর পৌনে ২টা নাগাদ অতিরিক্ত বাতাস ও জোয়ারের ফলে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি শান্তা সুরাইয়া-২ ও কলম্বিয়ার পতাকাবাহী স্ক্র্যাপ জাহাজ এমভি হি-এর মধ্যে ধাক্কা লাগে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে অতিরিক্ত বাতাসের ফলে বন্দরের বর্হিনোঙ্গরে পাশাপাশি অবস্থান করা লবণবাহী জাহাজ শান্তা সুরাইয়ার সঙ্গে স্ক্র্যাপ জাহাজ হি-এর ধাক্কা লাগে। এতে জাহাজ চলাচলে কোন সমস্যা হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৫৬ ঘ.