বাগেরহাট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে প্রায় একমাস আগে সংঘটিত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ চিিহ্নত করতে পারেনি তদন্ত কমিটি।
তবে জেলে বাওয়ালীদের বিড়ি বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কিছু সুপারিশ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অধীন পয়ষট্টির ছিলা এলাকায় গত ২০ মার্চ এ অগ্নিকাণ্ড হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক মুহাম্মদ গোলাম কুদ্দুছ ভুঁইঞার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো'র কাছে এই প্রতিবেদন জমা দেন।
দেড় পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে বিক্ষিপ্তভাবে বনের প্রায় চার দশমিক ৫৪ একর জায়গা পুড়ে এক লাখ ছিয়াশি হাজার তিনশ' টাকার বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার ২৮৪টি সুন্দরী গাছসহ পাঁচ শতাধিক গাছ সম্পূর্ণ বা আংশিক পুড়ে গেছে। অন্যান্য গাছের মধ্যে রয়েছে বাইন, গেওয়া, বায়লা, সিংড়া, বলা, করমজা, আমুর প্রভৃতি।
প্রতিবেদনে আগুনে পরিবেশগত ক্ষতির কোনো কথা বলা হয়নি।
তবে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কিছু সুপারিশ করা হয়েছে।
স্বল্প ও মধ্যমেয়াদী সুপারিশগুলোর মধ্যে রয়েছে, বনজীবী ও বন সংলগ্ন লোকালয়ের মানুষের মাঝে সুন্দরবনে আগুনের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো, এ কাজে এলাকার জনপ্রতিনিধিদের পাশাপাশি মসজিদের ইমাম ও স্কুল শিক্ষকদের সম্পৃক্ত করা, বনকর্মীদের টহল বাড়ানো, বনে আগুনের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পানি ও কাদার উৎস সৃষ্টি করা, শ্যালো মেশিন ও পানির পাইপের ব্যবস্থা রাখা, জরুরি অবস্থা মোকাবেলার জন্য অন্তত এক লাখ টাকা বরাদ্দ রাখা।
দীর্ঘমেয়াদী সুপারিশের মধ্যে রয়েছে, ভোলা ও খরমা নদী এবং এই দুটি নদীর সঙ্গে সংযুক্ত অন্তত ছয়টি খাল খনন ও প্রশস্ত করা, বছরের অক্টোবর থেকে মে মাস পর্যন্ত সময়ের জন্য বনবিভাগের নিজস্ব অগ্নিনির্বাপক সেল গঠন করা এবং তাদের প্রশিক্ষণসহ আগুন মোকাবেলায় প্রয়োজনীয় উপকরণ (হেলমেট, জ্যাকেট, বুট জুতা, শ্যালো মেশিন, তিন ইঞ্চি ব্যাসের পানির পাইপ প্রভৃতি) সংগ্রহ করা।
তদন্ত কমিটি প্রধান সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জর সহকারী বন সংরক্ষক মুহাম্মদ গোলাম কুদ্দুছ ভুঁইঞা জানান, ২০০২ সাল থেকে প্রতিবছর ভোলা ও খরমা নদী তীরবর্তী চাঁদপাই রেঞ্জ থেকে শরণখোলা রেঞ্জের বগি স্টেশন পর্যন্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পূর্ব সুন্দরবনের উত্তর-পূর্ব কোণে বিভিন্ন স্থানে বনের উপরিভাগে পলি পড়ে উঁচু হয়ে গেছে। সেখানে জোয়ার-ভাটায় পানি ওঠানামা করে না। বর্ষাকালে সেখানে পানি জমে এবং অক্টোবর থেকে মে মাস পর্যন্ত শুকনো থাকে।
ওইসব এলাকায় আধাপচা ঝরা পাতার
bdnews24