২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার এসপি প্রত্যাহার

ভোলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এসএন নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 05:55 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ভোলা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এসএন নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে এক ফ্যাক্স বার্তায় এ আদেশ দেওয়া হয়। আদেশে নজরুল ইসলামের দায়িত্ব ভোলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএসএম এমরান হোসেনকে হস্তান্তর করতে বলা হয়। এ ব্যাপারে এমরান হোসেন জানান, ওই আদেশে এসপি নজরুল ইসলামকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশের কথাও তিনি স্বীকার করেন। তবে কী কারণে এ আদেশ দেওয়া হয়েছে তা তিনি জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫৩ ঘ.