২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্কমুক্ত ডিজেল ও ফার্নেস অয়েল চেয়েছে রপ্তানিকারকরা

বাড়তি উৎপাদন খরচ সামলাতে কলকারখানার জন্য ডিজেল ও ফার্নেস অয়েলে সরকারের কাছে ভর্তুকি চেয়েছে রপ্তানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 02:56 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাড়তি উৎপাদন খরচ সামলাতে কলকারখানার জন্য ডিজেল ও ফার্নেস অয়েলে সরকারের কাছে ভর্তুকি চেয়েছে রপ্তানিকারকরা। গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য রপ্তানি হুমকির মুখে পড়ছে জানিয়ে মন্দা মোকাবিলায় নভেম্বর মাসে ঘোষিত দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ শিগগিরই বাস্তবায়নের দাবিও জানান তারা। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক সভায় বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের উপস্থিতিতে এসব দাবি উত্থাপন করে তারা। বর্তমান রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় মন্তব্য করে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার জন্য নির্দিষ্ট সময়ে জাহাজীকরণ করতে না পারায় বিমানে করে মালামাল সরররাহ করতে হচ্ছে। গত চার মাসে বিমানে ৮০০ কোটি টাকা খরচ করে ৩৪৯০০ টন মালামাল পরিবহন করতে হয়েছে। শিল্পকারখানার জন্য শুল্কমুক্ত ডিজেল ও ফার্নেস অয়েল সুবিধা দেওয়ার জন্য দাবি জানান তিনি। বিকেএমইএ সভাপতি ফজুলল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের দীর্ঘমেয়াদী এ সমস্যা বাংলাদেশের বাজার হারানোর কারণ হয়ে দাড়িয়েছে। দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ অতি শিগগিরই বাস্তবায়নের দাবি জানান তিনি। এছাড়া সুতার দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারির আহ্বান জানান তিনি। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকারখানার বিদ্যুতের পিক আওয়ার রেট প্রত্যাহার, সা