২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে স্কুল ছাত্র অপহরণ

সরিষাবাড়ি উপজেলায় মুক্তিপণ চেয়ে এক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

জামালপুর,এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরিষাবাড়ি উপজেলায় মুক্তিপণ চেয়ে এক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে। অপহৃত নুবায়েদ হাসান প্রত্যয় (১৩) সরিষাবাড়ি পৌরসভার আরামনগর এলাকার সাইদুল হাসান শিপনের ছেলে। সে সরিষাবাড়ি রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সাইদুল হাসান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে স্থানীয় একটি কোচিং সেন্টারে পরীক্ষা দিতে যায় প্রত্যয়। এরপর সে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করে না পেয়ে সেদিনই সরিষাবাড়ি থানায় জিডি করেন তিনি। শিপন বলেন, শনিবার অপহরণকারীরা মোবাইল ফোনে (নম্বর ০১৯১১-০৮৩৯৯৪) তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সরিষাবাড়ি থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণ হয়েছে কিনা তা আমার জানা নাই। তবে প্রত্যয়কে খুঁজে না পেয়ে তার বাবা থানায় জিডি করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪২ ঘ.