২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ দাফন করে 'হত্যার আলামত' লুকানোর চেষ্টা

ঢাকার হাজারীবাগে দাফনের সময় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, নির্যাতন চালিয়ে ওই গৃহবধূকে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 11:10 AM

Updated : 24 Aug 2022, 08:35 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার হাজারীবাগে দাফনের সময় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, নির্যাতন চালিয়ে ওই গৃহবধূকে হত্যা করা হয়। নিহত লুৎফুন্নেসা শিউলী (৩৭) হাজারীবাগের টালি অফিস রোডের একটি বাড়ির চারতলায় স্বামীর সঙ্গে থাকতেন। স্বামী আমিনুল হক স্বপনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শিউলীর ভাই লুৎফর রহমানের দাবি, শ্বশুরবাড়ির লোকজন শিউলীর মৃত্যুকে অসুস্থতার কারণে বলে চালাতে চেয়েছিলো। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।" শিউলীর ছোট ভাই লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল (শনিবার) বিকেল ৪টায় তার ভগ্নিপতি আমিনুল টেলিফোনে জানায় শিউলী স্ট্রোক করেছে। এর কিছুক্ষণ পর জানায়, শিউলী মারা গেছে। লুৎফর কুমিল্লায় চাকরিস্থলে ছিলেন। বোনের মৃত্যুর খবর পেয়ে ঢাকায় আসেন। রাতে তিনি যখন আসেন, তখন শিউলীকে দাফনের জন্য গোসল করানো হচ্ছিলো। "বোনের গলার নিচে একটি জখমের চিহ্ন দেখে আমার সন্দেহ হয়। এরপর থানায় খবর দেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ আসে", বলেন লুৎফর। ওই সময় লাশ দাফনের প্রস্তুতি চলছিলো। পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করলে তার অন্য আত্মীয়েরা পালিয়ে যায়। শিউলীকে হত্যা করা হয়েছে দাবি করে লুৎফর বলেন, পাঁচ বছর আগে ভগ্নীপতিকে তিনি ১ লাখ ২০ হাজার টাকা ধার দেন। সে টাকা ফেরত চাইলে শিউলীর ওপর অত্যাচার চালানো শুরু হয়। রাত সাড়ে ১২টায় শিউলীর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লুৎফর বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন দেখে তিনি মামলা করবেন। লুৎফরদের তিন বোন দুই ভাইয়ের মধ্যে শিউলী সবার বড়। শিউলীর স্কুল পড়