২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থি নেতা খুন

পাবনায় একটি চরমপন্থি দলের এক নেতাকে প্রতিদ্বন্বী আরেকটি দলের কর্মীরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

পাবনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় একটি চরমপন্থি দলের এক নেতাকে প্রতিদ্বন্বী আরেকটি দলের কর্মীরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। আটঘরিয়া উপজেলার নগরচাচকিয়া গ্রামের দিয়ারপাড়া মাঠে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে আটঘরিয়া থানার ওসি এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) ১০/১২ জন সশস্ত্র কর্মী অপর চরমপন্থি দল জনযুদ্ধ নেতা শহিদুল ইসলামকে (৪৫) বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শহিদুরের বিরুদ্ধে আটঘরিয়া, পাবনা সদর ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১২২ ঘ.