২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে দু'জনের মৃত্যু

বজ্রপাতে লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে শনিবার দুজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 08:33 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে শনিবার দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিশীকান্ত রায় (৫৭) ও ঠাকুরগাঁও সদর উপজেলার সুরুজ হাসান (৩২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লালমনিরহাট প্রতিনিধি জানান, উপজেলার চন্দনপাট গ্রামে সকালে বজ্রপাতে নিশীকান্ত রায়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী চকোবালা রানী (৫০)। আদিতমারী থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে নিশীকান্ত ঘটনাস্থলেই মারা যান। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, উপজেলার কিসমত-তেওয়ারি গ্রামের সুরুজ হাসান বজ্রপাতে নিহত হয়েছেন। সুরুজের বাবা আকসাদ আলী জানান, সকালে গুড়িগুড়ি বৃষ্টির সময় ঘরের বাইরে এলে বজ্রপাতে ঘটনাস্থলে সুরুজ মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৯০০ ঘ.