২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যুবক খুন

ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রাম থেকে শনিবার এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 09:34 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

ঝিনাইদহ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রাম থেকে শনিবার এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহমতউল্লাহ (২৩) হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের প্রয়াত রওশনউল্লাহর ছেলে। সদর থানার ওসি মো. সগির মিয়া সাংবাদিকদের বলেন, শহরে গোলমাল লাগার খবর পেয়ে শুক্রবার বিকাল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হন রহমতউল্লাহ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে খাজুরা গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তিনি জানান, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহমতের লাশ উদ্ধার করে। লাশটির পাশে তার মোটরসাইকেলটিও পাওয়া যায়। ময়না তদন্তের জন্য রহমতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না খোঁজ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১২৫৪ ঘ.