ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বৃহস্পতিবার পাঠানো হয়েছে। তার অনুমতি পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভায় পাঠানো হবে।
দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষানীতির খসড়া প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, দুপুর একটায় প্রধানমন্ত্রীর কাছে খসড়া শিক্ষানীতি পাঠানো হয়েছে। তার অনুমতি পেলে এ নীতি মন্ত্রিসভায় পাঠানো হবে।
২০০৯ সালের এপ্রিলে অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করে খসড়া শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটি সেপ্টেম্বর মাসে খসড়া শিক্ষানীতি জমা দেয়। এরপর বিভিন্ন ধর্মীয় সংগঠন এর বিরোধীতা করে। জাতীয় শিক্ষানীতির খসড়া অনুমোদনের জন্য গত ডিসেম্বরেই মন্ত্রিসভায় পাঠানোর কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24