২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। সেইসঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হয়ে তার জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ মৌলভীবাজারের কমলকগঞ্জ পৌরসভার মেয়র হাসিন আফরোজ চৌধুরীর দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আবেদনে বলা হয়, ২০০৯ সালের ২ নভেম্বর ও গত ১৮ ফেব্র"য়ারি হাইকোর্ট হাসিন আফরোজ চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কমলগঞ্জ পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালনের সুযোগ দিতে মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ অন্যদের নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের ওই আদেশের পরও তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। হাসিন আফরোজ চৌধুরীর পক্ষে আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৫২ ঘ.