২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেলা আছে, তবু যেন ছাড়া ছাড়া'

পহেলা বৈশাখে এখন মেলা বসে নগরেও। কিন্তু স্মৃতি জাগিয়ে তুললেও তা সাড়া তোলে না অনেকেরই মনে, যারা গ্রাম-গঞ্জের চিরায়ত সেই বৈশাখী মেলার সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখ আর মেলা যেন এক সূত্রে গাঁথা। আবহমান কাল ধরে বাংলা নতুন বছরের শুরুর দিনটিতে বৈশাখী মেলার আয়োজন বাঙালির উৎসবকে রাঙিয়ে আসছে। বৈশাখী মেলার আয়োজন এখন নগরেও। কিন্তু স্মৃতি জাগিয়ে তুললেও সাড়া তোলে না অনেকেরই মনে, যারা গ্রাম-গঞ্জের চিরায়ত সেই বৈশাখী মেলার সাক্ষী। বৈশাখী মেলার কথা তুলতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী খন্দকার আব্দুর রশীদ হারিয়ে যান তার শৈশবের দিনগুলিতে। তিনি বলেন, "এখানে তো আর মেলার মূল আকর্ষণ নাগরদোলা, বাতাসা, কদমা পাওয়া যায় না। শহুরে মানুষ মেলার মূল সুর ধরতে পারে না। আগের মেলার প্রকৃতিই ছিলো অন্যরকম।" গ্রামের মতো শহরের মেলায়ও পসরা সাজিয়ে বসা ঝিনাইদহের সাফিয়া আক্তারের ভাষায়, "এখানে মেলায় কেমন যেন ছাড়াছাড়া ভাব।" শাহবাগে গণগ্রন্থাগারের সামনে চুড়ি-ফিতা নিয়ে বসেছেন সাফিয়া। তার দোকানে বেশ ভিড়, কথা বলার ফুসরত নেই। বিক্রি ভালো বলেই শহরে বসা। নইলে গ্রামের মেলায় 'অন্য রকম' মজা পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান যুগে এ (বৈশাখী) মেলায় যুক্ত হয়েছে বাণিজ্যিক প্রভাব, যা মেলার আগের স্বকীয়তাকে অনেকখানি ক্ষুণ