ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার সকালে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শিশু-কিশোররাও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে তার সঙ্গে।
এর আগে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দলের জ্যেষ্ঠ নেতা ও সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শিক্ষাবিদসহ মুক্তিযোদ্ধারাও প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গণভবনে আসেন।
পরে পিঠা, মুড়ি, খইসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এজে/১০৫৮ ঘ.
bdnews24