ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলো ফোটার খানিক আগে এক পশলা বৃষ্টিতে আাকাশ রং পাল্টাতেই রমনা বটমূলে ১৪১৭ সালের প্রত্যাশার সূর্য চক চক করছিল যেন।
বর্ষবরণের ঢোল বেজে উঠেছে, আরো একবার সহজাত সঙ্গী সেই রবীন্দ্রনাথ। ' প্রভাতে বিমল আনন্দে ' গেয়ে ছায়ানটের শিল্পীদল বরণ করে নিল নতুন বাংলা বছর।
জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন উড়িয়ে এসেছে বৈশাখ। নানা আয়োজনে রাজধানীসহ সারাদেশ মেতে ঊঠেছে নতুন বষ কে স্বাগত জানানোর উৎসবে।
ডগ স্কোয়াড, সিসিটিভি আর প্রথমবারের মতো ইনফ্রা রেড ক্যামেরা নিয়ে প্রস্তুত র্যাব-সোয়াত-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় বাঙালির মিলনে আশার রশ্মি ফেললো নতুন সূর্যালোক।
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ছয়টায় শুরু হয়। ছায়ানটের আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠান চলবে সকাল নয়টা পর্যন্ত।
রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রায় চার দশকের নিয়মিত অনুষ্ঠানটি। ছায়ানটের এ প্রভাতী অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও ছিল ভক্তিরস ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো।
রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানটি শুরুর আগেই পুরো অনুষ্ঠানস্থল দর্শক শ্রোতাদের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে পরিণত হয়। ভোর ৫টা থেকে পায়ে হেঁটে মানুষজন রমনা চত্বরে প্রবেশ করতে শুরু করে। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে লম্বা লাইনেও অপেক্ষা করতে হয় সবাইকে। এরমধ্যে এক পশলা হালকা বৃষ্টিতে শীতল হাওয়া বয়ে আনে। ভোর ৬টার মধ্যে রমনা বটমূলের মূল মঞ্চের সামনে বিশাল চত্বরে মানুষজনের পদচারণায় উজ্জীবিত হয়ে উঠে।
ভোর সাড়ে ৬টায় ছায়ানটের শিল্পীরা কবি রবীন্দ্রনাথে ' প্রভাতে বিমল আনন্দে' গানটি পরিবেশনের মধ্য দিয়ে নতুনবর্ষকে স্বাগত জানায়। এরপর শিল্পী শারমিন সাথী ইসলাম ময়নার একক কন্ঠে ' সে ডাকে আমারে ' পরিবেশন করেন। গানের ফাঁকে নত্যৃ পরিবেশনও হন।
নানা বয়েসের দর্শক রমনা বটমূলে বসে এই বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে অধীর আগ্রহের সঙ্গে।
পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অগাতা বাংলাদেশে শিক্ষা সফরে এসে বর্ষবরণ এই অনুষ্ঠানটি দেখতে বুধবার ভোরেই রমনা বটমূলে এসেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এমন অনুষ্ঠান দেখতে ভোরেই এখানে এসে আমি অভিভূত হয়েছি। সঙ্গে আমার বন্ধুরাও এসেছে। বাংলাদেশের মানুষ খুবই উৎসব প্রিয়, তা এই অনুষ্ঠানে এসে উপলব্ধি করছি।''
নিউ জিল্যান্ডের ফ্রেডরিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গতবারও রমনা বটমূলে এসেছেন তিনি। বর্ষবরণের এই অনুষ্ঠানটি তাকে সবসময়ে এ দিনে রমনার দিকে ডাকে।
দর্শক শ্রোতাদের মধ্যে এরকম আরোও কিছু বিদেশীকে দেখা গেছে অধীর আগ্রহের সঙ্গে বর্ষবরণের গান শুনতে।
সকাল সাড়ে ৭টার দিকে রমনা ও সোহরাওয়ার্দির পুরো এলাকায় মানুষের ঢল নামে। যে দিকেই দৃষ্টি যায়, কেবল নানা বয়সের মানুষের উপস্থিতি। বৈশাখী পোষাক পরিধানে নতুন মাত্রা যোগ হয়েছে নববর্ষে।
রমনা বটমূলের অনুষ্ঠান উপলক্ষে তোপখানা রোডের মোড় থেকে পুরো এলাকায় সড়কসমূহের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত বর্ণিল আয়োজন 'মঙ্গল শোভাযাত্রার' প্রস্তুতিও শুরু প্রায়। চারুকলার শিক্ষার্থীরা প্রতিবছর কয়েকদিনের অক্লান্ত খাটুনির পর তৈরি করেন শোভাযাত্রার দুর্দান্ত মুখোশ আর পশুপাখির আকৃতিগুলো।
রমনায় ২০০১ সালের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার পর থেকে কড়া নিরাপত্তায় পালিত হয় এ অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান চলছে দেশজুড়েই।
রাজনৈতিক দলগুলোও আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।
সরকারি পঞ্জিকা মতে এবার পহেলা বৈশাখ ১৪ এপ্রিল, আর সনাতনী পঞ্জিকার হিসেবে তা পড়ে এপ্রিলের ১৫ তারিখে।
বাংলা বছরের শেষ দিনে 'চৈত্রসংক্রান্তি'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ১৪১৬ সালকে।
বাংলা সালের গোড়ার কথা
রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোঘল সম্্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। ষোড়ক শতকে আকবর 'ফসলী সন' প্রবর্তনের মাধ্যমে যে বাংলা সাল চালু করেছিলেন সময়ের বিবর্তনে সেই দিনটি এখন বাঙালির প্রাণের উৎসব পরিণত হয়েছে।
আকবরের নবরত
bdnews24