২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আবারো পোশাক কারখানা ভাংচুর

ঢাকার সাভার শিল্পাঞ্চলের কলমা এলাকায় তিনটি কারখানা ভাংচুরের পরদিন মঙ্গলবার আশুলিয়া ও হেমায়েতপুরে পাঁচটি পোশাক কারখানা ভাংচুর করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 03:09 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

সাভার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার শিল্পাঞ্চলের কলমা এলাকায় তিনটি কারখানা ভাংচুরের পরদিন মঙ্গলবার আশুলিয়া ও হেমায়েতপুরে পাঁচটি পোশাক কারখানা ভাংচুর করেছে শ্রমিকরা। এক শ্রমিককে মারধরের ঘটনায় বিকালে আশুলিয়ায় নাশা গ্র"পের চারটি এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সন্ধ্যায় হেমায়েতপুরে ফা অ্যাপারেলস এর কারখানা ভাংচুর হয় বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে কারখানাগুলোতে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে এক শ্রমিককে মারধরের জেরে বিকাল ৪টার দিকে নাশা গ্র"পের চারটি কারখানায় শ্রমিকরা ভাংচুর চালায়। কারখানাগুলো হলো