পিরোজপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার জিয়াউল হক খান (২৩) শিবিরের জেলা কমিটির সদস্য এবং রিয়াজুল ইসলাম (২১) শিবিরের কর্মী বলে পুলিশ জানায়।
ডিবি পুলিশের ওসি মকবুল আহম্মেদ বলেন, সরকারবিরোধী লিফলেট বিতরণ ও পোস্টার লাগানোর সময় তাদের আটক করা হয়।
তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে মামলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24