২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতা খুন

রাজধানীর আদাবর থানা এলাকায় সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর থানা এলাকায় সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. অহিদুজ্জামান রুমিজ ছাত্রলীগের ঢাকা মহানগরীর ৪৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে আদাবর থানার শেখেরটেকের ১২ নম্বর সড়কে একটি দোকানের সামনে অহিদের ওপর গুলি চালানো হয় বলে পুলিশ জানায়। আদাবর থানার ওসি মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, অহিদের মাথার পেছনে ও পিঠে গুলি লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে দলীয় অভ্যন্তরীণ কোন্দল বা সন্ত্রাসী নবী গ্র"পের সঙ্গে অধিপত্য নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আদাবর থানা পুলিশের ধারণা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নবী গ্র"পের ওয়াহিদ গাজি এবং বাবু নামে দু'জনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এইচএ/১৯৪৪ঘ.